সর্বশেষ
আওয়ামী আমলের বিসিএস নিয়োগে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু
অডিও ফাঁসে বিপাকে পুলিশ কর্মকর্তা: অপহরণ–মুক্তিপণ কাণ্ডে বরখাস্তের সুপারিশ
ডিপিডিসিতে প্রশাসনিক অস্থিরতা: শূন্য পদ, বিতর্কিত নিয়োগ ও সিন্ডিকেটের অভিযোগে সংকট গভীরতর
আসিফ নজরুলকে ৩ কোটি টাকা দিয়ে বদলি! মাত্র এক বছরে ২০ কোটি টাকার সম্পদ গড়ার অভিযোগ সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে।
ময়মনসিংহ বন বিভাগে ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ
কমলাপুর আইসিডিতে ঘুষ বাণিজ্যের অভিযোগ—নেতৃত্বে গোলাম কিবরিয়া ও তৌহিদুর রহমান লিমন।
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্প, ছয় বছরে অগ্রগতি মাত্র ৫%
গ্রামীণ গ্রুপের কর অব্যাহতি ও মওকুফে বিতর্ক: দেড় বছরে হাজার কোটি টাকার রাজস্ব ঝুঁকিতে
পিডিবির সাবেক চেয়ারম্যান বেলায়েত ও পরিবারের আয়কর নথি চাইল আদালত
দুর্নীতির মামলায় গাজীপুর সিটির বরখাস্ত প্রকৌশলী ইব্রাহিম খলিল কারাগারে
দেশজুড়ে চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা করছে র‍্যাব, দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা
রফতানিতে ধস, আমদানিতে চাপ: বাড়ছে বাণিজ্য ঘাটতি, স্বস্তি দিচ্ছে রেমিট্যান্স
রিজার্ভে ইতিবাচক ধারা অব্যাহত, গ্রস ৩৪.৬৫ বিলিয়ন ডলার
কলমের খোঁচায় কোটি টাকার কর কমানো: চসিকে দুই কর্মকর্তার কারসাজিতে ১০ কোটির বেশি রাজস্ব ক্ষতি
ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকা আত্মসাৎ, কারাগারে ফারজানা ইয়াসমিন নিলা

গণপরিবহনে শৃঙ্খলা আনতে প্রধানমন্ত্রীর বৈঠক, নারীদের জন্য বৈদ্যুতিক বাস আসছে

বিশেষ প্রতিনিধি

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, ১৮০ দিনের মধ্যে নারীদের জন্য বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং স্বল্প খরচে অধিকসংখ্যক যাত্রীকে সেবা দেওয়ার লক্ষ্য সামনে রেখে যোগাযোগ বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের শীর্ষ পরিবহন ও নগর পরিকল্পনা বিশেষজ্ঞরা অংশ নেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক শামসুল হক।

বৈঠকে রাজধানীর পরিবহন ব্যবস্থার বর্তমান চ্যালেঞ্জ, যানজট নিরসন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, রুট রেশনালাইজেশন, আধুনিক ও পরিবেশবান্ধব যানবাহন সংযোজন এবং সেবার মান বৃদ্ধি নিয়ে মতবিনিময় করা হয়।

বৈঠক শেষে অধ্যাপক শামসুল হক সাংবাদিকদের জানান, আগামী ১৮০ দিনের মধ্যে রাজধানীতে নারীদের জন্য বিদ্যুৎচালিত বিশেষ বাস সার্ভিস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে নারী যাত্রীদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ ছাড়া মেট্রোরেলের পাশাপাশি ঢাকার জনবহুল ও নিচু এলাকায় মনোরেল চালুর সম্ভাবনাও বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। নগর পরিকল্পনার অংশ হিসেবে বিকল্প গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে।

অধ্যাপক শামসুল হক আরও জানান, রাজধানীর ওপর চাপ কমাতে ঢাকাকে বিকেন্দ্রীকরণের পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। এ লক্ষ্য বাস্তবায়নে দ্রুতগতির ট্রেন চালুর বিষয়টিও আলোচনায় এসেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ