সর্বশেষ
আওয়ামী আমলের বিসিএস নিয়োগে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু
অডিও ফাঁসে বিপাকে পুলিশ কর্মকর্তা: অপহরণ–মুক্তিপণ কাণ্ডে বরখাস্তের সুপারিশ
ডিপিডিসিতে প্রশাসনিক অস্থিরতা: শূন্য পদ, বিতর্কিত নিয়োগ ও সিন্ডিকেটের অভিযোগে সংকট গভীরতর
আসিফ নজরুলকে ৩ কোটি টাকা দিয়ে বদলি! মাত্র এক বছরে ২০ কোটি টাকার সম্পদ গড়ার অভিযোগ সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে।
ময়মনসিংহ বন বিভাগে ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ
কমলাপুর আইসিডিতে ঘুষ বাণিজ্যের অভিযোগ—নেতৃত্বে গোলাম কিবরিয়া ও তৌহিদুর রহমান লিমন।
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্প, ছয় বছরে অগ্রগতি মাত্র ৫%
গ্রামীণ গ্রুপের কর অব্যাহতি ও মওকুফে বিতর্ক: দেড় বছরে হাজার কোটি টাকার রাজস্ব ঝুঁকিতে
পিডিবির সাবেক চেয়ারম্যান বেলায়েত ও পরিবারের আয়কর নথি চাইল আদালত
দুর্নীতির মামলায় গাজীপুর সিটির বরখাস্ত প্রকৌশলী ইব্রাহিম খলিল কারাগারে
দেশজুড়ে চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা করছে র‍্যাব, দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা
রফতানিতে ধস, আমদানিতে চাপ: বাড়ছে বাণিজ্য ঘাটতি, স্বস্তি দিচ্ছে রেমিট্যান্স
রিজার্ভে ইতিবাচক ধারা অব্যাহত, গ্রস ৩৪.৬৫ বিলিয়ন ডলার
কলমের খোঁচায় কোটি টাকার কর কমানো: চসিকে দুই কর্মকর্তার কারসাজিতে ১০ কোটির বেশি রাজস্ব ক্ষতি
ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকা আত্মসাৎ, কারাগারে ফারজানা ইয়াসমিন নিলা

ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকা আত্মসাৎ, কারাগারে ফারজানা ইয়াসমিন নিলা

ফারজানা ইয়াসমিন নিলা

বিশেষ প্রতিনিধি

ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানির জন্য এলসি (লেটার অব ক্রেডিট) খোলার প্রলোভন দেখিয়ে যশোরের ৯ ব্যবসায়ীর কাছ থেকে ১০ কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে ফারজানা ইয়াসমিন নিলা নামের এক নারীর বিরুদ্ধে। ভুক্তভোগীদের দায়ের করা মামলায় বর্তমানে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। অভিযুক্ত নিলা একজন সাবেক ব্যাংক কর্মকর্তার স্ত্রী বলে জানা গেছে।

মামলার বিবরণ ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সৃষ্ট ব্যবসায়িক অস্থিরতার সুযোগ নেন নিলা। নিজেকে প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে তিনি মেসার্স এ টু জেড ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আনিসুর রহমান খানকে ‘ব্রড কান্ট্রি এলসি’ খোলার প্রস্তাব দেন। তার আশ্বাসে বিশ্বাস রেখে যশোরের ৯ জন ব্যবসায়ী যৌথভাবে এলসি খোলার সিদ্ধান্ত নেন।

পরবর্তীতে ৩০ শতাংশ মার্জিনের শর্তে ব্যবসায়ীরা নিলার ব্যাংক হিসাবে মোট ১০ কোটি ৯ লাখ ১২ হাজার ৫০০ টাকা জমা দেন। তবে টাকা পাওয়ার পর থেকেই নিলা নানা টালবাহানা শুরু করেন। এলসির নথিপত্র চাইলে তিনি ইন্দোনেশিয়ায় কয়লাবাহী জাহাজ প্রস্তুত রয়েছে বলে দাবি করে জাল কাগজপত্র সরবরাহ করেন।

অভিযোগ রয়েছে, টাকা ফেরত চাইলে তিনি আরও প্রতারণার আশ্রয় নেন। ব্যবসায়ীদের কাছে ৫০ লাখ টাকার জাল বিএফটিএন (BFTN) কপি এবং একটি ভুয়া এফডিআর (FDR) সরবরাহ করে সময়ক্ষেপণ করেন।

অনুসন্ধানে আরও জানা গেছে, নিলা নিজেকে বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তি তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বাহাউদ্দিন নাছিম এবং সালমান এফ রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচয় দিতেন। এমনকি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নাম ভাঙিয়েও প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসা, মানব পাচার এবং নথি জালিয়াতির সিন্ডিকেট পরিচালনার অভিযোগও দীর্ঘদিনের।

ভুক্তভোগী ব্যবসায়ী আনিসুর রহমান খান জানান, এর আগেও নিলার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা ছিল। সাজাপ্রাপ্ত হওয়া সত্ত্বেও অদৃশ্য প্রভাবের কারণে তিনি এতদিন আইনের আওতার বাইরে ছিলেন।

আইনি প্রক্রিয়ায় গত বছরের ২০ মার্চ গুলশান থানায় একটি মামলা দায়ের হলে নিলা গ্রেপ্তার হন। পরে আদালত থেকে জামিনে বেরিয়ে এসে তিনি শর্ত ভঙ্গ করেন এবং টাকা ফেরত না দিয়ে হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নেন। সর্বশেষ গত ২৬ ফেব্রুয়ারি যশোর কোতোয়ালি থানায় নতুন মামলা হলে পুলিশ তাকে ঢাকার থেকে পুনরায় গ্রেপ্তার করে।

বর্তমানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের অর্থ ফেরত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। ব্যাংক ঋণ নিয়ে এলসির অর্থ পরিশোধ করা নুর আলম বাবু, মাহমুদ হাসান লিপু ও মোহাম্মদ কামরুজ্জামানসহ অন্যরা জানান, এই প্রতারণার কারণে তাদের পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, কয়লা আমদানির নামে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে নিলা কারাগারে রয়েছেন। প্রাথমিক তদন্তে জাল নথিপত্রের মাধ্যমে প্রতারণার সত্যতা পাওয়া গেছে এবং পূর্ণাঙ্গ তদন্ত চলমান রয়েছে।

তবে অভিযুক্তের মেয়ে নন্দিতা মেহজাবিন এসব অভিযোগকে ‘অপপ্রচার’ বলে দাবি করেছেন। তার মতে, বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত আদালতই দেবে।

 

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ