সর্বশেষ
ঈশ্বরদী–আটঘরিয়ার উন্নয়নে হাবিবুর রহমান হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি
কঠিন আন্দোলনের মুখে পাবনা–৩ ও ৪ আসনের ফলাফল স্থগিত
নির্বাচনে জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না: আইজিপি
অধ্যাদেশ জারির মাধ্যমে এনবিআরের কাঠামো পুনর্গঠন: চেয়ারম্যান আব্দুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, হাইকোর্টে রিট
CBMS সফটওয়্যারের জটিলতা: রপ্তানি খাত অচল হওয়ার আশঙ্কা
পেশকার থেকে কোটিপতি: এনবিআর কর্মচারী মেহেদী হাসানের ‘অস্বাভাবিক’ সম্পদ নিয়ে প্রশ্ন
ডিপি ওয়ার্ল্ড ইস্যুতে অচল চট্টগ্রাম বন্দর: আমদানি-রপ্তানিতে বিপর্যয়, রমজান ও নির্বাচনের আগে ‘মহাসংকট’ আশঙ্কা
কাস্টমসের সহকারী কমিশনাররে মরদেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যু
সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ: এনবিআরের সাবেক সদস্য মতিউরের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
বন্ড সুবিধার নামে শুল্কমুক্ত কাপড় বিক্রি: পাঁচ বছরে ৮৯৯ কোটি টাকার জালিয়াতির অভিযোগ প্রোস্টার অ্যাপারেলসের বিরুদ্ধে
এনবিআর সংস্কার আন্দোলনে যুক্ত দুই কর্মকর্তার বরখাস্ত প্রত্যাহার, বেতন দুই ধাপ অবনমন
পূর্বাচল প্লট দুর্নীতি মামলা: শেখ হাসিনা-টিউলিপ-ববিসহ ১৮ জনের রায় আজ
নির্বাচন তফসিলের পর যৌথ অভিযানে ১৭৯ অস্ত্র উদ্ধার, আটক ১,৭৭৪
অর্থসংকটের মাঝেই বিলাসী ব্যয়ের অভিযোগ: বড় প্রকল্প অনুমোদন, গাড়ি কেনা ও নতুন পে-স্কেল নিয়ে বিতর্কে অন্তর্বর্তী সরকার
চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আলতাফ হোসেনের বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ

বৈশ্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান ড. ইউনূসের

বিশেষ প্রতিনিধি

বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা ব্যবস্থা ও ওষুধ কোম্পানিগুলোকে নতুনভাবে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

বুধবার এক বার্তায় এ আহ্বান জানান তিনি।

বার্তায় বলা হয়েছে, আজারবাইজানের রাজধানী বাকুতে কপ২৯ জলবায়ু সম্মেলনে স্বাস্থ্যসেবা সংক্রান্ত এক সাইডলাইন অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।তিনি আজ (বুধবার) বিশ্ব জলবায়ু সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের (সামাজিক ব্যবসায়িক সভা) সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

আগের দিন অধ্যাপক ইউনূস কপ২৯-এ ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন।

আজারবাইজানের রাজধানীতে কপ২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বন্যা রোধ এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পানির সর্বোত্তম ব্যবহার করতে পানি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘পানি আমাদের প্রধান পরিবেশগত সমস্যা। আমাদের এমনভাবে পানি ব্যবস্থাপনা করতে হবে যাতে এটি প্রকৃতির জন্য সহায়ক হয়।’

তিনি সামাজিক ব্যবসায়িক সভায় বলেন, অন্তর্বর্তী সরকার যুব উন্নয়ন ও দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কারের ওপরও জোর দিয়েছে।

অধ্যাপক ইউনূস জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বার্ষিক টি-টোয়েন্টি বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন জানুয়ারিতে তরুণদের জন্য একটি উৎসবের আয়োজন করবে সরকার।ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ উৎসবে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।নারী ফুটবলের জন্য একটি টুর্নামেন্টেরও পরিকল্পনা করা হচ্ছে।তিনি বলেন, আমরা দেশের সব জায়গায় উৎসব করার চেষ্টা করছি।

অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের নৃশংস স্বৈরশাসনের অবসান ঘটানো জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান সম্পর্কেও কথা বলেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ