সর্বশেষ
আওয়ামী আমলের বিসিএস নিয়োগে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু
অডিও ফাঁসে বিপাকে পুলিশ কর্মকর্তা: অপহরণ–মুক্তিপণ কাণ্ডে বরখাস্তের সুপারিশ
ডিপিডিসিতে প্রশাসনিক অস্থিরতা: শূন্য পদ, বিতর্কিত নিয়োগ ও সিন্ডিকেটের অভিযোগে সংকট গভীরতর
আসিফ নজরুলকে ৩ কোটি টাকা দিয়ে বদলি! মাত্র এক বছরে ২০ কোটি টাকার সম্পদ গড়ার অভিযোগ সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে।
ময়মনসিংহ বন বিভাগে ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ
কমলাপুর আইসিডিতে ঘুষ বাণিজ্যের অভিযোগ—নেতৃত্বে গোলাম কিবরিয়া ও তৌহিদুর রহমান লিমন।
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্প, ছয় বছরে অগ্রগতি মাত্র ৫%
গ্রামীণ গ্রুপের কর অব্যাহতি ও মওকুফে বিতর্ক: দেড় বছরে হাজার কোটি টাকার রাজস্ব ঝুঁকিতে
পিডিবির সাবেক চেয়ারম্যান বেলায়েত ও পরিবারের আয়কর নথি চাইল আদালত
দুর্নীতির মামলায় গাজীপুর সিটির বরখাস্ত প্রকৌশলী ইব্রাহিম খলিল কারাগারে
দেশজুড়ে চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা করছে র‍্যাব, দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা
রফতানিতে ধস, আমদানিতে চাপ: বাড়ছে বাণিজ্য ঘাটতি, স্বস্তি দিচ্ছে রেমিট্যান্স
রিজার্ভে ইতিবাচক ধারা অব্যাহত, গ্রস ৩৪.৬৫ বিলিয়ন ডলার
কলমের খোঁচায় কোটি টাকার কর কমানো: চসিকে দুই কর্মকর্তার কারসাজিতে ১০ কোটির বেশি রাজস্ব ক্ষতি
ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকা আত্মসাৎ, কারাগারে ফারজানা ইয়াসমিন নিলা

হতদরিদ্রদের সচ্ছলতা ও নারীর ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ চালু, স্বচ্ছতা নিশ্চিতে তিন স্তরের যাচাই: সমাজকল্যাণ মন্ত্রী

বিশেষ প্রতিনিধি

হতদরিদ্র দরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনা এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতেফ্যামিলি কার্ডচালুর ঘোষণা দিয়েছে সরকার। কার্ড বিতরণ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ থাকবে না বলে স্পষ্ট জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রী ডা. জেড এম জাহিদ হোসেন।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড প্রদানের ক্ষেত্রে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হবে। কার্ড দেওয়ার আগে প্রতিটি আবেদন তিন পর্যায়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। তিনি জানান, প্রাথমিকভাবে হতদরিদ্র দরিদ্র পরিবারগুলো অগ্রাধিকার পাবে। এই কার্ডের নকশা সুযোগসুবিধা প্রচলিত অন্যান্য কার্ডের তুলনায় সম্পূর্ণ আলাদা অনন্য হবে বলেও উল্লেখ করেন তিনি।

ফ্যামিলি কার্ড চালুর মূল লক্ষ্য সম্পর্কে ডা. জাহিদ হোসেন বলেন, এর মাধ্যমে পরিবারে নারীর গুরুত্ব বাড়ানো এবং সামগ্রিক সচ্ছলতা নিশ্চিত করা হবে। তিনি এটিকে সরকারের একটি অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে অভিহিত করেন।

বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী, আসন্ন ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে সংশ্লিষ্টদের নিয়ে সভা করেছেন। অর্থমন্ত্রীকে প্রধান করে একটি মন্ত্রিসভা কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরকে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন। তিনি বলেন, আধুনিক উন্নতমানের ডিএনএ ল্যাব স্থাপনে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

ওই সভায় মহিলা শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন দেশের দুইতৃতীয়াংশ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, উন্নয়ন প্রকল্প শুধু কাগজেকলমে সীমাবদ্ধ থাকলে চলবে না; তা যেন সাধারণ মানুষের প্রকৃত কাজে লাগে। সীমিত সম্পদের অপচয় রোধ করে সঠিক সমস্যা চিহ্নিত করার মাধ্যমেই জনগণের আস্থা অর্জন সম্ভব।

মন্ত্রী ডা. জাহিদ হোসেন তাঁর বক্তব্যে আরও বলেন, জনগণের রায় বা ম্যান্ডেট বাস্তবায়নে মন্ত্রণালয়কে একটি সমন্বিত টিম হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে চলমান নীতিমালায় পরিবর্তন এনে হলেও নারী শিশুদের কল্যাণে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ