সর্বশেষ
আওয়ামী আমলের বিসিএস নিয়োগে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু
অডিও ফাঁসে বিপাকে পুলিশ কর্মকর্তা: অপহরণ–মুক্তিপণ কাণ্ডে বরখাস্তের সুপারিশ
ডিপিডিসিতে প্রশাসনিক অস্থিরতা: শূন্য পদ, বিতর্কিত নিয়োগ ও সিন্ডিকেটের অভিযোগে সংকট গভীরতর
আসিফ নজরুলকে ৩ কোটি টাকা দিয়ে বদলি! মাত্র এক বছরে ২০ কোটি টাকার সম্পদ গড়ার অভিযোগ সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে।
ময়মনসিংহ বন বিভাগে ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ
কমলাপুর আইসিডিতে ঘুষ বাণিজ্যের অভিযোগ—নেতৃত্বে গোলাম কিবরিয়া ও তৌহিদুর রহমান লিমন।
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্প, ছয় বছরে অগ্রগতি মাত্র ৫%
গ্রামীণ গ্রুপের কর অব্যাহতি ও মওকুফে বিতর্ক: দেড় বছরে হাজার কোটি টাকার রাজস্ব ঝুঁকিতে
পিডিবির সাবেক চেয়ারম্যান বেলায়েত ও পরিবারের আয়কর নথি চাইল আদালত
দুর্নীতির মামলায় গাজীপুর সিটির বরখাস্ত প্রকৌশলী ইব্রাহিম খলিল কারাগারে
দেশজুড়ে চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা করছে র‍্যাব, দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা
রফতানিতে ধস, আমদানিতে চাপ: বাড়ছে বাণিজ্য ঘাটতি, স্বস্তি দিচ্ছে রেমিট্যান্স
রিজার্ভে ইতিবাচক ধারা অব্যাহত, গ্রস ৩৪.৬৫ বিলিয়ন ডলার
কলমের খোঁচায় কোটি টাকার কর কমানো: চসিকে দুই কর্মকর্তার কারসাজিতে ১০ কোটির বেশি রাজস্ব ক্ষতি
ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকা আত্মসাৎ, কারাগারে ফারজানা ইয়াসমিন নিলা

আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন ও রাষ্ট্রপতির ভাষণ

বিশেষ প্রতিনিধি

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ বৃহস্পতিবার (১২ মার্চ)। বেলা ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে। অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন। একই সঙ্গে জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কার্যক্রমও অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের কার্যসূচি অনুযায়ী, অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন এবং শোকপ্রস্তাব উত্থাপন করা হবে।

দিনের কার্যসূচির ৪ নম্বর এজেন্ডায় রয়েছে অধ্যাদেশ উপস্থাপন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করবেন। সংসদ না থাকায় এসব অধ্যাদেশ বিগত অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা হয়েছিল।

জাতীয় সংসদ
প্রথম অধিবেশন

সংবিধান অনুযায়ী, সংসদ ভেঙে গেলে বা অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। তবে নির্বাচিত সংসদের প্রথম অধিবেশনেই এসব অধ্যাদেশ পাস করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। অন্যথায় অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে এসব অধ্যাদেশের কার্যকারিতা লোপ পাবে।

এছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী সংবিধানের ১৪১(৩) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করবেন।

প্রথম দিনের কার্যসূচিতে বিভিন্ন সংসদীয় কমিটি গঠনের বিষয়ও রয়েছে। রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে দিনের অধিবেশন শেষ হবে।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবন থেকে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে এবং এদিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। পরে রাষ্ট্রপতি তাদের শপথ পড়াবেন।

তিনি আরও বলেন, প্রথম অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করা হবে এবং সেগুলোর ওপর আলোচনা হবে।

এদিকে বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সংসদের প্রথম অধিবেশন এবং সম্ভাব্য ঐতিহাসিক বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অন্যদিকে বিরোধী দল জামায়াত জোটও সংসদ অধিবেশনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। তারা কয়েকটি দাবি-দাওয়া উত্থাপন করেছে। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের উপস্থিতিতে সংসদ অধিবেশন প্রাণবন্ত হবে বলে আশা করা হচ্ছে।

জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে সংসদ সচিবালয় এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও যান চলাচলে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ